জিও এর ওয়েলকাম অফার এর মেয়াদ ৩ ডিসেম্বর পর্যন্ত

মুম্বই, ২০ অক্টোবর : ঘোষিত দিনের আগেই রিলায়েন্স জিও’র ওয়েলকাম অফার কি শেষ হয়ে যাবে ? TRAI-এর ঘোষণা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। রিলায়েন্স জিও’র 4G সিম কিনলে বিনামূল্যে অফার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফে। সেই অফারে বিনামূল্যে ফোন কলের পাশাপাশি ডেটাও দেওয়া হচ্ছিল। ৩১ ডিসেম্বর পর্যন্ত সিম নিলে এই অফার কার্যকর হত। কিন্তু সেই অফারের মেয়াদ ৩ ডিসেম্বরই শেষ হবে বলে জানিয়েছে TRAI।

জিওর তরফে প্রথমে জানানো হয়েছিল তাদের ওয়েলকাম অফার শেষ হবে ৩১ সেপ্টেম্বর। ১ জানুয়ারি থেকে শুরু হবে কলচার্জ। সেইমতো TRAI-এর সঙ্গে ট্যারিফ প্ল্যান নিয়ে কথাবার্তাও হয়। তবে পরে সিদ্ধান্ত হয় যে রিলায়েন্স তাদের জিও অফার ৯০ দিনের বেশি দিতে পারবে না। রিলায়েন্সকে এই নির্দেশিকা
দিয়েছে TRAI।

এদিকে, সংবাদসংস্থা সূত্রে খবর, TRAI-এর এই ঘোষণার পর সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ ডিসেম্বর এই ওয়েলকাম অফার শেষ হলেও যাঁরা ইতিমধ্যেই গ্রাহক হয়েছেন তাঁরা ৩১ তারিখ পর্যন্ত ফ্রি কল ও ডেটার সুবিধা পাবেন। আর ডিসেম্বরের পরে কেউ জিওর গ্রাহক হতে চাইলে নতুন প্ল্যান নিতে হবে তাঁদের।

জিও এর ওয়েলকাম অফার এর মেয়াদ ৩ ডিসেম্বর পর্যন্ত জিও এর ওয়েলকাম অফার এর মেয়াদ ৩ ডিসেম্বর পর্যন্ত Reviewed by khokan on 10:36 Rating: 5

No comments:

Powered by Blogger.