জঙ্গিপুর ১৯ নভেম্বর :-মুর্শিদাবাদের রাঘুনাথগঞ্জ থানার অন্তর গত এক জায়গা থেকে এদিন ১০ টন সরকারি লোহার সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার দুই। ঘটনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার ওমরপুর এলাকার। ভগবান গোলা থেকে একটি লড়ি প্রায় ১০ টন পরিমানে সরকারি পরিত্যক্ত সামগ্রী নিয়ে যাবার সময়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশের নজরে পরে। খোঁজ নিতেই জানা যায় লোহা মাফিরা ইলিয়াস চৌধুরী এই লোহার নিয়ে যাবার জন্য পাঠিয়েছে। গ্রেপ্তার করা হয় তাহির সেখ ও মজন হাজরা নামে গাড়ির চালক ও খলাশিকে। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মাফিয়া ইলিয়াসের নামে ঝাড়খন্ড সহ মুর্শিদাবাদের বেশ কয়েকটি থানার ওয়ারেন্ট রয়েছে।
ছবি ও তথ্য – সুমন্ত দাস
প্রায় ১০ টন সরকারি পরিত্যক্ত লোহার সামগ্রী চুরি করে পালানোর সময়ে গ্রেপ্তার
Reviewed by Dhuliyan City
on
09:26
Rating:
Reviewed by Dhuliyan City
on
09:26
Rating:
No comments: