সামশেরগঞ্জের ডাকবাংলায় পাকুর রোড়ে লরি ভর্তি পাটের গাড়িতে আগুন, আতঙ্ক এএলাকাজুড়ে


DC প্রতিবেদক,ধুলিয়ান ১৪ নভেম্বর :-লরি ভর্তি পাটের গাড়িতে অাগুন লেগে  চাঞ্চল্য ছড়াল  এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ডাকাংলা ৩৪ নম্বর জাতীয় সরক সংলগ্ন পাকুর রোডে।দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সকাল ১১ টার সময়। লরি ভর্তি পাটের গাড়িতে অাগুন লাগার ব্যাপারে  প্রত্যক্ষদর্শী অালিম অানসারি বলেন।  এই পাকুড় রোডে বেশকয়েকটি পাটের গুদাম রয়েছে। অামরা মোটরবাইকে করে  পাকুড় থেকে ডাকবাংলা যাচিছলাম  সেই সময়  দেখি   অামাদের সামনের দিকে  একটি লরি ভর্তি পাটের গাড়ি ডাকাংলার দিকে যাচেছ।  সেই দেখি যে পাটের গাড়ি থেকে  প্রচুর মরিমানে ধোয়া দেখতে পাওয়া যাচেছ। তাঁর পরে স্থানীয় বাসিন্দাররা  পাটের গাড়িতে অাগুন লেগেছ বলে চিৎকার করতে থেকে। চিৎকার শুনে গাড়ির ড্রাইভার গাড়িটিকে দাড় করিয়ে দেয়। তাঁর পরে স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দেয়।ঘটনাস্থল থেকে দমকল
অফিসের  দূরত্ব ১কিলোমিটারের কম হওয়ার অাগুন লাগার খবর পেয়ে দূত ঘটনাস্থলে চলে অাসে একটি ইঞ্জিন। তার অাগে প্রাথমিক ভাবে অাগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দমকলের কর্মীরা এসে অাগুন নেভানোর কাজ শুরু করলেও তারা নেভাতে পারেনি। তাঁর পরে  জায়গায় অাগুন লাগে সেখানে বেশকয়েকটি পাটের গুদাম ,থাকায় অাগুন দূত ছড়ানো অাশক্ষা তৈরি হয়েছিল।এর পাশাপাশি জায়গায়  ডাকবালা বাসস্টপ। অার ঐ জায়গার   উপর দিবে ১১০০০ ও ৩৩০০০ ভোল্টের তার ছিল তায় অাগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের।তার পরে লরির চালক তার অাগুন লাগানো গাড়িটি অাগুন নেভানোর জন্য তিনি নিজে জিবনের ঝুঁকি নিয়ে  ঘটনাস্থল থেকে কিছুটা দুরে পুকুরের  ধারে ফাঁকা জায়গায় লারিটিকে পালটি করে। এবং  চালকের সাহসীকতায় অাগুনো নেভাতা সক্ষম । তা না হলে যে কোনও সময় বড়ো সড়ো দূর্ঘটনার সাক্ষী থাকতো ডাকবাংলায়।এই অাগুন লাগার ঘটনায় কারও অাহত হওয়ার খবর পাওয়া যায় নি।অাগুন লাগার কারন হিসাবে  দমকলের কর্মীরা প্রাথমিক ভাবে মনে করছেন রাস্তার ইলেট্রিক তাঁরে  সর্ট সার্কিট লেগে অাগুন লেগেছে।  তবে সর্ট সার্কিট থেকে অাগুন না   অন্য কারনে অাগুন  লাগলো, দমকলের কর্মীরা   সেটা তদন্ত  করে দেখছেন।

সামশেরগঞ্জের ডাকবাংলায় পাকুর রোড়ে লরি ভর্তি পাটের গাড়িতে আগুন, আতঙ্ক এএলাকাজুড়ে সামশেরগঞ্জের ডাকবাংলায় পাকুর রোড়ে  লরি ভর্তি পাটের গাড়িতে আগুন, আতঙ্ক এএলাকাজুড়ে 
Reviewed by Dhuliyan City on 03:32 Rating: 5

No comments:

Powered by Blogger.