ডিএ মামলার নতুন মোড় আইনের মারপেঁচে সরকারী কর্মচারীরা হারাতে পারেন ৩৯ শতাংশ বকেয়া ডিএ

কলকাতা ১৩ সেপ্টেম্বর : বুধবার কলকাতা হাইকোর্টে ছিল রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি।আর এই মামলা নতুন মোড় নিল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে একটি অনুষ্ঠানে রাজ্য সরকারী কর্মচারীদের ১৫ শতাংশ ডিএ আগামী জানুয়ারি মাসের শুরুতে দেওয়ার ঘোষণা করে ছিলেন। কিন্তু আদালত জানিয়ে ছিল, মুখে বললেই হবে না, বুধবার দুপুর দুটোর আগে সরকারী বিজ্ঞপ্তি দিয়ে তা জানাতে হবে। সেই মতো রাজ্য সরকার একদিন আগেই অর্থ দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ডিএ ঘোষণার বিজ্ঞপ্তি দেয়। তাতে সরকারী কর্মচারীরা কিছুটা খুশি হলেও, মোটের উপর তাঁরা বকেয়া ডিএ দ্রুত মেটানোর জন্য আদালতে সওয়াল করেন। এইদিন সওয়াল জবাবের পর ডিএ মামলা যে নতুন মোড় নিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এদিন আদালত কক্ষে দাবি করেন, ১৫ শতাংশ ডিএ মেটানোর পর রাজ্যের আর কোনও বকেয়া ডিএ থাকবে না। কারণ, হিসেবে তিনি বলেন, ডিএ-তে বকেয়া বলে আলাদা কিছু হয় না।
সরকার পক্ষের মুখ্য আইনজীবীর এই বক্তব্যের পরই মামলাকারী সরকারী কর্মচারীদের আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা বকেয়া ডিএ পুরোটা পেলে রাজ্য সরকারী কর্মচারীরা কেন পাবে না ? ৪৮ মাসের বকেয়া ডিএ কোথায় গেল? এর পরই প্রধান বিচারপতি নিশীথা মাত্রে অ্যাডভোকেট জেনারেলকে বিষয়টি বিস্তারিত জানাতে বলেন, তিনি ১৫ শতাংশ ডিএ মেটানোর পর আর কোনও ডিএ বকেয়া থাকবে না বলেই দাবি করেন।এর আগে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, ২০১৯ সালের মধ্য বকেয়া ডিএ পুরোটাই মিটিয়ে দেবে রাজ্য সরকার। কিন্তু অ্যাডভোকেট জেনারেলের এমন বক্তব্য শোনার পর এই মামলার মোড় ঘুরে গিয়েছে, এমনটাই মনেকরন রাজনৈতক মহল। প্রধান বিচারপতি বলেন, ডিএ মামলার এখানেই নিস্পত্তি হচ্ছে না। আগামী নভেম্বরে ফের এই মামলার শুনানি হবে হাইকোর্টে।

সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ

ডিএ মামলার নতুন মোড় আইনের মারপেঁচে সরকারী কর্মচারীরা হারাতে পারেন ৩৯ শতাংশ বকেয়া ডিএ ডিএ মামলার নতুন মোড় আইনের মারপেঁচে সরকারী কর্মচারীরা হারাতে পারেন ৩৯ শতাংশ বকেয়া ডিএ Reviewed by Dhuliyan City on 18:46 Rating: 5

No comments:

Powered by Blogger.