৫ লক্ষ টাকা সহ ২ জন গ্রেপ্তার , সামশেরগঞ্জ থানা ।

ধুলিয়ান,১২ আগস্ট : আবার জাল নোট উদ্ধার করল  সামশেরগঞ্জ থানা পুলিশ।  ৫ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২ জন , সামশেরগঞ্জ বাসুদেবপুর বাসট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার। ৭ আগষ্ট সুতি থানার পুলিশ ২ লক্ষ টাকা সহ ৩ জনকে গ্রেপ্তার করেন ,এদিন গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ আজ বাসুদেবপুর বাসট্যান্ড এলাকায়  থেকে ধৃত দের গ্রেপ্তার করেন । পুলিশ তাদের কে জিজ্ঞাসা বাদ করে জানতে পারেন নোট গুলি বাংলাদেশ থেকে আসে, মালদা হয়ে নোট গুলি বিহারের উদ্যশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। ধৃত ব্যাক্তিদের নাম বাবুল সেখ ও তসিব সেখ, বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর। নোট গুলি সব ২ হাজার টাকার বলে জানা গেছে (২৫০) । ধৃত দের সঙ্গে আরো কেউ জরিত আছে কি না পুলিশ তদন্ত শুরু করেছে।

৫ লক্ষ টাকা সহ ২ জন গ্রেপ্তার , সামশেরগঞ্জ থানা । ৫ লক্ষ টাকা সহ ২ জন গ্রেপ্তার , সামশেরগঞ্জ থানা । Reviewed by Dhuliyan City on 08:04 Rating: 5

No comments:

Powered by Blogger.