পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত মুর্শিদাবাদ জেলার একটি ছোট্ট শহর হল এই #ধুলিয়ান | আকৃতিতে ক্ষুদ্র হলেও নানা সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরা এই শহরটি | নানা ধর্ম, সম্প্রদায় ও ভাষাভাষির বাসভূমি হল এই ধুলিয়ান শহর | তাই এটি নানা কৃষ্টি ও ধর্মের ধারক ও বাহক এর উত্তর প্রান্তে প্রবাহিত হয়ে চলেছে ভারতের পবিত্র নদী গঙ্গা ,পতিত পাবনী গঙ্গা যেন এখানকার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে মিশে গাছে |
বর্তমানে আমরা যেটিকে ধুলিয়ান শহর বলে উল্লেখ করছি ,সেটা আসলে ধুলিয়ান নয় | এটি হল কাঞ্চনতলা নামে একটি গ্রাম | এই কাঞ্চনতলা গ্রামে ছিল একজন সমৃদ্ধশালী জমিদারের বাস |
তিনি বিভিন্ন বৃক্ষরোপণে উৎসাহী ছিলেন |তাঁরই উদ্যোগে এখানে প্রচুর #কাঞ্চন ফুলের গাছ লাগানো হয় ও বহু দূর বিস্তৃত আম ,লিচু বাগান ছিল |
এবং তারপর থেকেই এই এলাকার নামকরণ হয় ' #কাঞ্চনতলা ' এই কাঞ্চনতলা থেকে প্রায় ৪-৫ কিমি দূরে অবস্থিত ছিল ধুলিয়ান এলাকাটি |
সে সময় উত্তরবঙ্গের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ পথ ছিল এই ধুলিয়ান | বহু মালবাহী জাহাজ ও নৌকা এই পথে যাতায়াত করত | কিন্তু পূর্বেকার সেই ধুলিয়ান বিধ্বংসী গঙ্গার করাল গ্রাসে লাভ করেছে সলিল সমাধি | তাই সেখানকার গৃহহারা সর্বস্বান্ত অসহায় মানুষের #কাঞ্চনতলার বিভিন্ন স্থানে পুররায় নির্মাণ করেছে তাদের বাসগৃহ |
পুরানো #ধুলিয়ান এলাকাটি গঙ্গাগর্ভে বিলীন হলেও তার নামটি শাশ্বত রয়ে গেছে | বর্তমানে সমগ্র কাঞ্চনতলা এলাকাটিই ধুলিয়ান শহর নামে লাভ করেছে তার পরিচিতি |
( Dhuliyan City পেজের আমাদের Viewers এবং Followers ,ও গুরুজন দের কাছে আমাদের অনুরোধ যে আমাদের কোনকিছু ভুলত্রুটি থাকে তো অবশ্যই আমাদের Dhuliyan City পেজে জানাবেন )
#SHARE
ধন্যবাদ
Dhuliyan City
Reviewed by Dhuliyan City
on
04:45
Rating:
No comments: