নয়াদিল্লি: ভারত-চিন অশান্তির মাঝে এবার যুদ্ধের সম্ভাবনার বার্তা দিল কেন্দ্র। যুদ্ধের জন্য যা প্রয়োজন সেসব সংগ্রহ করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। তার জন্য কোনও প্রশাসনিক নিয়ম-কানুনের তোয়াক্কা না করার কথাও বলা হয়েছে। কম সময়ের ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
সূত্রের খবর, কেন্দ্রের তরফ থেকে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, সেনার ভাইস চিফের তরফ থেকে জানানো হয়েছে, অস্ত্রের অভাব মেটাতে ৪০,০০০ কোটি টাকার হার্ডওয়্যার বানানো হচ্ছে। সেনা ৪৬ রকমের অস্ত্রের অভাব খুঁজে পেয়েছে। শত্রুর মোকাবিলায় যে কোনও অস্ত্র বা প্রযুক্তি কেনার জন্য যেন বাহিনী টাকার চিন্তা না করে, আশ্বাস দিল কেন্দ্র।
২০১৭-১৮ সাধারণ বাজেটে দেশের মিলিটারির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ না করা হলেও এবার সামরিক সরঞ্জাম কিনতে ফাস্ট ট্র্যাক কাউন্সিল গঠনের খবরে খুশি জওয়ানরা। ক্যাগের একটি রিপোর্ট মোতাবেক, এই মুহূর্তে সেনাবাহিনীর কাছে একটানা ৬০ দিন যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ ও সরঞ্জাম নেই। যা রয়েছে, তাতে বড়জোর ৪০ দিন পর্যন্ত তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে। কিন্তু যে কোনওদিন চিন বা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হতে পারে ও বেজিং বা ইসলামাবাদের বিরুদ্ধে চরম পথ বেছে নিতে বাধ্য হতে পারে নয়াদিল্লি। তাই আগাম সতর্কতা নিয়েই এগোতে চায় কেন্দ্র।
এর আগে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া বায়ুসেনা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন প্রস্তুত থাকার জন্য। বলেছিলেন, কম সময়ের হলেও লড়াই হতে পারে।
তিনি জানান, তবে যুদ্ধ খুব বেশিদিনের হবে না বলে মনে করা হচ্ছে। কারণ, সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়া অন্যান্য দেশ সেই যুদ্ধে জড়িয়ে বড় যুদ্ধের চেহারা নিতে পারে। ভারতীয় সেনার তরফ থেকে প্রকাশিত একটি বিশেষ ডকুমেন্টে বলা হয়েছে, আগামিদিনের যুদ্ধ হবে কম সময়ের, হামলা হবে আচমকা আর অনিশ্চিত।
Reviewed by Dhuliyan City
on
08:13
Rating:
No comments: