অফিসে ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। স্কুল, কারখানাতেও বাধ্যতামূলক বলল আদালত |

সরকারি, বেসরকারি সব অফিসেই কর্মীদের ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। সেই রাজ্যের জন্য এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।
সরকারি, বেসরকারি স্কুল কলেজে তো বটেই সেই সঙ্গে সব অফিস, কারখানাতেও ‘বন্দেমাতরম্’ গাওয়া বাধ্যতামূলক করল মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাডুবাসীর জন্য এমনই নির্দেশ দিয়েছে আদালত।

হাইকোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, স্কুলে সপ্তাহে অন্তত দু’বার বাধ্যতামূলক ভাবে ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। সোমবার ও শুক্রবারে গাইতে হবে বলে সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে আদালত। অফিস বা কারখানায় অবশ্য সপ্তাহে নয়, মাসে অন্তত একবার গাইতে হবে ‘বন্দেমাতরম্’।
এখানেই না থেমে বিচারপতি আরও বলেছেন, যদি বাংলা ও সংস্কৃত ভাষা মেশানো এই গান গাইতে রাজ্যবাসীর অসুবিধা হয় তবে ‘বন্দেমাতরম্’-এর তামিল অনুবাদ করা যায় কি না তা ভাবতে হবে। কোনও ব্যক্তি বা সংগঠন যদি একান্তই ‘বন্দেমাতরম্’ গাওয়ার অসুবিধার কথা জানায় তবে জোর করা যাবে না। যদিও সে ক্ষেত্রে গান না গাওয়ার কারণ জানাতে হবে।

অফিসে ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। স্কুল, কারখানাতেও বাধ্যতামূলক বলল আদালত | অফিসে ‘বন্দেমাতরম্’ গাইতে হবে। স্কুল, কারখানাতেও বাধ্যতামূলক বলল আদালত

 | Reviewed by Dhuliyan City on 22:06 Rating: 5

No comments:

Powered by Blogger.