১০০ দিনের কাজ করছে সামশেরগঞ্জের শিশুরা |


ধুলিয়ান ২৮ জুলাই :- সামশেরগঞ্জ , তিনপাকুড়িয়া আইনের চোখে দণ্ডনীয় অপরাধ হলেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে শিশুদের হাতে বই খাতার পরিবর্তে পারিশ্রমিক তুলে দিচ্ছেন এক শ্রেণীর মানুষ।
    শিশু শ্রমের দৃশ্য দুর্লভ তো মোটেও নয় বরং স্বার্থান্বেষী কিছু মানুষের প্রলোভনে দিনে দিন বেড়েই চলেছে অপরাধ মূলক এই কাজ।
     লক্ষণীয় বিষয়- প্রতিনিয়ত সর্বত্রই শিশু শ্রমের দৃশ্য সাধারণের নজরে পড়লেও কী ভাবে এড়িয়ে
যায় তা প্রশাসনের নজর?
কাগজে কলমে বাবা, মা, দাদার নাম থাকলেও ঘাড়ে কোদাল ঝুড়ি নিয়ে পথে ঘাটে একশো দিনের কাজ করতে দেখা যায় নাবালক শিশুদের। মুর্শিদাবাদে
সামশেরগঞ্জের তিনপাকুড়িয়া এলাকায় শিশু শ্রমিকদের   এমনই কিছু দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়।          কোথাও পরিবারের আর্থিক অনটন তো কোথাও নিজের স্বার্থ চরিতার্থে পরিবারে অভিভাবকের জুলুম, অবশেষে বইখাতা ফেলে কাজের সরঞ্জাম হাতে নিয়ে পথে নামতে বাধ্য হয় |
পরিবার, সমাজ তথা দেশের ভবিষ্যৎ কচিকাঁচা শিশুরা। জানতে চাওয়া হলে নানা অছিলায় বিষয়টি এড়িয়ে যান পরিবারের সদস্যরা। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তত্বাবধানে চলতে থাকা,একশো দিনের কাজে সংখ্যা গরিষ্ঠ শিশু শ্রমিকদের উপস্থিতি নজর এড়িয়ে যায় ঠিকেদার থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে কর্তা ব্যক্তিদেরও। তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, প্রশাসনের নজর এড়িয়ে দিনে দিন বেড়েই চলেছে শিশু শ্রমের মতো অপরাধ মূলক কার্যকলাপ।
   এই বিষয় নিয়ে সুপার ভাইজার মহম্মদ রবিউল হক এর বক্তব্য বাচ্চাদের বাড়ির লোক আসে নি তাই বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে, আমার জানানেই ওরা ১৪ দিন ধরে কাজ করছে। অপর দিকে তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম হাসাল বলেন বিষয়টি খোজ নিয়ে দেখছি।

 

ছবি ও তথ্য – পলাশ সিংহ

১০০ দিনের কাজ করছে সামশেরগঞ্জের শিশুরা | ১০০ দিনের কাজ করছে সামশেরগঞ্জের শিশুরা  | Reviewed by Dhuliyan City on 01:18 Rating: 5

No comments:

Powered by Blogger.