২ বছর ধরে টাকা জমিয়ে মেয়েকে নতুন জামা কিনে দিলেন ভিখারি বাবা !’

#নয়াদিল্লি: না কোনও সিনেমার গল্প নয় ৷ রূপকথাও নয় ৷ এই কঠিন পৃথিবীতে চুপিসাড়ে ঘটে যাওয়া এক ঘটনা ৷ যা আপনার চোখে জল আনতে বাধ্য করবে ৷ আপনাকে ভাবতে বাধ্য করবে, সামান্য জিনিস পাওয়ার জন্য একজন কীভাবে রোজ রোজ একটু একটু করে নিজেকে ভেঙেছেন, গড়েছেন ৷ ভাবতে বাধ্য করবে এক ভিখারি বাবার, তাঁর মেয়ের জন্য স্বপ্নপূরণের কথা ৷

মহম্মদ কওসার হোশেন ৷ ১০ বছর আগে এক দুর্ঘটনায় একটি হাত কেটে বাদ যায় তাঁর ৷ সংসার চালানোর জন্য কওসার বেছে নেয় ভিক্ষাবৃত্তিকেই ৷ সে এক ছেলে ও এক মেয়ের বাবা ৷ ছোট্ট সুমাইয়া রোজ তাঁকে খাইয়ে দেয় ৷ এই মেয়েকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসেন কওসার ৷ এই মেয়েই যেন তাঁর কেটে যাওয়া হাত ৷ তবে অন্য সব বাবার মতোই মেয়ের জন্য অনেক কিছু করতে চায় কওসার ৷ কিন্তু সাধ থাকলেও, সাধ্য কোথায় !

Photo: GB Akash facebook

টানা দু’বছর একটু একটু করে জমিয়েছেন টাকা ৷ শেষমেশ হল যেন স্বপ্নপূরণ ! জমানো টাকা দিয়ে মেয়েকে কিনে দিলেন হলুদ ফ্রক ! প্রতিবেশির থেকে ধার করলেন মোবাইল ফোন ৷ দু’জনে ঘুরে বেড়ালেন গোটা শহর ৷ মোবাইল ফোনে তুলে রাখলে প্রতিটি মুহূর্ত ৷ কওসার জানিয়েছেন, ‘এই দিনটাকে নিজের করে নিতে চাই ৷ অনেক দিন পর মেয়ের মুখে সেই তৃপ্তির হাসিটা দেখেছি ৷ এই হাসির সামনে সব অর্থই সামান্য !’

GMB Akash -এর ফেসবুক পেজের মধ্যে দিয়েই ছড়িয়ে পড়েছে এই খবর ৷ কওসার জানিয়েছেন, ‘জমানো টাকা নিয়ে যখন দোকানে গেলাম, তখন দোকানদার বলল, তুমি কি ভিখারি ? আমার মেয়ে কেঁদে ফেলেছিল ৷ বলেছিল, তার জামা লাগবে না ! একটাই প্রার্থনা করি, আমার মেয়ে যেন আমার মতন জীবন না পায় !’


সূত্র >>>> bangla.news18.com

২ বছর ধরে টাকা জমিয়ে মেয়েকে নতুন জামা কিনে দিলেন ভিখারি বাবা !’ ২ বছর ধরে টাকা জমিয়ে মেয়েকে নতুন জামা কিনে দিলেন ভিখারি বাবা !’

Reviewed by khokan on 11:58 Rating: 5

No comments:

Powered by Blogger.